এবার রাজধানীতেও হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরকে বাদ দিয়ে আজ বুধবার বিকেলে ঢাকাসহ নয় জেলায় হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পরে সন্ধ্যায় আরেক ঘোষণায় রাজধানীতে ঢাকাকেও হরতালের অন্তর্ভূক্ত করে জোট। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
নয় জেলায় কাল হরতাল, আওতামুক্ত ঢাকা মহানগরএর আগে বিকেলে ফজলুল হক মিলন সই করা বিবৃতিতে মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের আট জেলায় আগামীকাল বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
হরতালের আওতাভূক্ত অন্য জেলাগুলো হলো গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ।