এম এ আজিজের জন্য আ.লীগের দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, এম এ আজিজের বড় ছেলে ওমর বিন আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুফি সুলতান আহমেদ।