এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদার সমবেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত এম কে আনোয়ারের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সান্তনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্যে
প্রয়াত এম কে আনোয়ারের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সান্তনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্যে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় যান খালেদা জিয়া। তিনি প্রয়াত এম কে আনোয়ারের স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সোমবার রাত দেড়টার দিকে নিজ বাসায় মারা যান বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।