এরশাদ, রওশন ও খালেদাকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম তাঁদের কাছে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সংসদ ভবনের কার্যালয়ে তাঁর সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলাম প্রধানমন্ত্রীর ঈদ কার্ড গ্রহণ করেন। এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে ঈদ কার্ড গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত সচিব সাইফুল আলম। বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গতকাল বিকেল পাঁচটায় তাঁর বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রীর ঈদ কার্ড গ্রহণ করেন।