এরশাদ-রওশনের ঈদের শুভেচ্ছাবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দলের বনানী কার্যালয়ে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

এরশাদ আজ গুলশান আজাদ মসজিদে সকাল আটটায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি সকাল সাড়ে ১০টায় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ পার্টির বনানী কার্যালয়ে আসেন।

এ সময় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।