এরশাদ সিএমএইচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ হাঁটুতে ব্যথা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূতের রাজনৈতিক ও গণমাধ্যম সচিব সুনীল শুভ রায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।
সুনীল শুভ রায় বলেন, বাম পায়ের হাঁটুতে ব্যথা নিয়ে গতকাল সন্ধ্যায় সিএমএইচে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর ওই হাঁটু ফুলে গেছে।