এরশাদকে অভিনন্দন রওশনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান হয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দলে অতীতে কোনো ভেদাভেদ ছিল না, বর্তমানেও নেই। চেয়ারম্যানের এ উদ্যোগ দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।
আজ বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতা দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করারও আহ্বান জানান।
জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান এবং দলের পরবর্তী কর্ণধার ঘোষণা করায় রওশনের সঙ্গে এরশাদের দূরত্ব সৃষ্টি হয়। আজ রওশনকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করায় সেটার অবসান হবে বলে মনে করা হচ্ছে।