এরশাদের নেতৃত্বে জাপার অনশন বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান ‘সহিংস রাজনীতি’র প্রতিবাদে এইচ এম এরশাদের নেতৃত্বে আগামী বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।
জাপা চেয়ারম্যানের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় জানান, অনশনে দলের চেয়ারম্যান এরশাদ অংশ নেবেন।
আজ মঙ্গলবার এই অনশন হওয়ার কথা ছিল। জাপা সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজার কারণে কর্মসূচি পিছিয়ে বৃহস্পতিবার নেওয়া হয়েছে। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অনশনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।