এরশাদের বক্তব্য নিয়ে বিএনপির প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের বক্তব্য প্রধানমন্ত্রীর বার্তা বহন করে কি না, জানতে চায় বিএনপি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরশাদের বক্তব্যের ব্যাখ্যাও দাবি করেছে দলটি।

আজ বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, সকাল ৯টার মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। এরশাদ যেহেতু সরকারের অংশ, তাঁর এই বক্তব্য প্রধানমন্ত্রীর বার্তা বহন করে কি না, তা সরকারকে পরিষ্কার করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরশাদের বক্তব্য পরিষ্কার করার দাবি জানান।
শামসুজ্জামান অভিযোগ করেন, বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। সরকার দলীয় মন্ত্রী-সাংসদরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। নির্বাচনী পরিবেশ বিঘ্ন হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিতে পারছে না। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। এভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম, শামীমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।