এরশাদের বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন বাবলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে তাঁর বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন।
গতকাল শুক্রবার এরশাদ জাপার গঠনতন্ত্রের ২০/১ এর ‘ক’ ধারা মোতাবেক এ নিয়োগ দেন। একই সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা করা হয়েছে। গতকাল জাপার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
জিয়াউদ্দিন বাবলু এর আগে জাপার মহাসচিব ছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মহাসচিব পদ থেকে তাঁকে গত ১৯ জানুয়ারি অব্যাহতি দেন এরশাদ।
দলীয় সূত্র জানায়, মহাসচিব পদ থেকে বাদ পড়ার পর জিয়াউদ্দিন বাবলু কিছুদিন এরশাদের কাছ থেকে কিছুটা দূরে ছিলেন।