এরশাদের শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের আজ শুক্রবার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, এরশাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। চিকিৎসকেরা এই উন্নতির ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর সংক্রমণ যেন না বাড়ে, সে জন্য চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।
জি এম কাদের জাপা চেয়ারম্যান এরশাদের জন্য নেতা-কর্মী এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।