এরশাদের সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার এ সাক্ষাৎ হয় বলে মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘চরমপন্থীদের হুমকি মোকাবিলার কাজটি যে কত জটিল, তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে’-এ বার্তাটি এরশাদকে পৌঁছে দিয়েছেন মার্শা বার্নিকাট। তিনি এর সমাধানে অংশীদারদের সাহায্য করার বিষয়টি পুনরায় ব্যক্ত করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আমেরিকান জনগণের ও বাংলাদেশি জনগণের কল্যাণ বয়ে আনে এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়।
বার্নিকাট বলেন, ‘আমাদের দুই দেশকে যেসব সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয় তা মোকাবিলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি।’