এসপির পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সংগঠনের নেতারা পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমানের পক্ষে-বিপক্ষে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের নেতারা এসপির পক্ষে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত বৃহস্পতিবার ছাত্রলীগের নেতারা এসপির বিপক্ষে সংবাদ সম্মেলন করেন।
স্বেচ্ছাসেবক লীগের নেতারা গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এসপিকে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক শক্তি বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক নুরে আলম প্রমুখ।