এহসান সভাপতি, মাজহারুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সম্মেলন গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। পরে এহসান আহমদকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয়।