ঐক্যবদ্ধ থাকায় বার কাউন্সিলে জয় এসেছে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা শ্রমিক লীগের সভায় সৈয়দ আশরাফ l প্রথম আলো
মহিলা শ্রমিক লীগের সভায় সৈয়দ আশরাফ l প্রথম আলো

আওয়ামী আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণসভায় সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘এর আগে আমরা দুবার পরাজিত হয়েছি। কিন্তু এবার আওয়ামী আইনজীবীরা সব ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা এসেছে। এবার নিরঙ্কুশ জয় হয়েছে।’
মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।