ঐক্যে সাড়া না দিলে আরও মূল্য দিতে হতে পারে: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলে আরও বেশি মূল্য দিতে হতে পারে।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে নজরুল ইসলাম এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন আরও জঙ্গি হামলা হতে পারে। উগ্রবাদ যাতে না বাড়ে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস দমন ও প্রতিরোধে জনগণ আরও বেশি সাহসী ও উদ্যোগী হবে।