ওয়ার্কার্স পার্টির পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান ওরফে কলিন্স। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক মাহবুব রানা ও টাঙ্গাইল জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সমাবেশ শেষে ২৯ নভেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে পদযাত্রা বের হয়। পদযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি