ওয়ার্কার্স পার্টির হিসাব জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনে ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ গতকাল রোববার নির্বাচন কমিশনের সচিবের কাছে এই হিসাব জমা দেন। ওয়ার্কার্স পার্টির আয়-ব্যয়ের এই হিসাব নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ‘পনাকী অ্যান্ড কোম্পানি’র মাধ্যমে অডিট করা। বিজ্ঞপ্তি।