ও-লেভেল পরীক্ষা হরতাল অবরোধের আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও–লেভেল পরীক্ষাকে হরতাল ও অবরোধের আওতামুক্ত ঘোষণা করেছে ২০–দলীয় জোট। আজ বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হরতাল–অবরোধের কর্মসূচি বহাল থাকলেও ও–লেভেল পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় পড়বে না। পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।