কক্সবাজারে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা গতকালের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কক্সবাজারে কেউ মাঠে নামেনি। কিন্তু ফাঁকা মাঠে মানুষের নজর কেড়েছে বিশাল এক বিক্ষোভ মিছিল। মিছিলটি ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্রমিক কর্মচারী লীগের।
হরতাল ও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ মিছিল হলেও স্লোগান দেওয়া হয় চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল, চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণসহ নানা দাবিতে।
পরে সভাপতি মো. শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদার, খন্দকার কামরুল হাসান, দুলাল কান্তি পাল, সিরাজুল ইসলাম প্রমুখ।