কথা বলা যায় না গণতন্ত্র আজ নির্বাসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ‘আমরা কেবল মুখেই গণতন্ত্রের কথা বলি। ...কথা বলা যায় নানা, লেখা যায় না। গণতন্ত্র আজ নির্বাসিত।’ তিনি গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশে এখন পুলিশ হতে হলে ১০ লাখ আর স্কুলশিক্ষক হতে হলে ৫ লাখ টাকা লাগে। তাঁর শাসনকালে এমনটা ছিল না। তিনি বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে। পার্টিতে নতুন লোক আসবে। পার্টি আরও শক্তিশালী হবে।’
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।