কনিষ্ঠ চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) কনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের মখদুম কবীর। তিনি গত শনিবার শেষ ধাপের নির্বাচনে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের দিন তাঁর বয়স ছিল ২৮ বছর ৮ মাস ১৭ দিন। নিয়ামতপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভোটার সাইফুল ইসলাম বলেন, এই ইউনিয়নের ইতিহাসে মখদুম কবীর সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মখদুম কবীর বলেন, ‘আমার প্রতি মানুষের এই অগাধ ভালোবাসার সঠিক সম্মান দেওয়ার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ এলাকাবাসীর সেবা করে যাব।’