কমলগঞ্জ উপজেলায় ছাত্রলীগের তিনটি কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত সম্মেলন শেষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পক্ষে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার এসব কমিটি ঘোষণা করা হয়।
গত রোববার গভীর রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য রাহাত ইমতিয়াজকে সভাপতি ও শাকের আলীকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ফয়সল আহমেদ, হামিম মাহমুদ, মুহিবুল ইসলাম, রমজান আলী, শাওন খান, মো. শাহাব উদ্দিন, বেলাল আহমদ তরফাদার, মতিউর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, মো. রাসেল আহমদ ও মো. মনসুর খাঁন এবং সাংগঠনিক সম্পাদক মো. রুবেল চৌধুরী, মো. মিতুল খাঁন, মো. আশরাফুজ্জামান ও জাকেরুল ইসলাম।
মিনহাজ নাসিরকে সভাপতি ও রিংকু মল্লিককে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ পৌর ছাত্রলীগ এবং আবদুল হাকিমকে সভাপতি ও হাসান মিয়াকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।