কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘মতলব বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’ নামে ওষুধ বিক্রেতাদের একটি সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার রাত আটটায় ওই সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। মো. শামসুর রহমানকে সভাপতি, মো. মফিজুল ইসলামকে সহসভাপতি, তপন সরকারকে সাধারণ সম্পাদক, মো. শাহাদাত হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শুধাংশু শেখর দত্তকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কমিটি করা হয়েছে।