প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহমেদ ও সদস্যসচিব বোরহান উদ্দিন আহমেদ গত রোববার নতুন কমিটি ঘোষণা করেন। গতকাল সোমবার গণমাধ্যমের কাছে কমিটির তালিকা পাঠানো হয়। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে হাসান মঞ্জুরকে, সদস্যসচিব করা হয়েছে ফয়জুল ইসলাম চৌধুরীকে। কমিটির মোট সদস্য ৪৩ জন। অপরদিকে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে মো. হারুনকে, সদস্যসচিব করা হয়েছে মো. শাহজাহানকে। কমিটির মোট সদস্য ৩৯ জন। উপজেলা জাতীয় পার্টির নতুন দায়িত্ব পাওয়া হাসান মঞ্জুর প্রথম আলোকে বলেন, নতুন আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করবে।