কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী ও এলেঙ্গা পৌর বিএনপির সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান। এলেঙ্গা পৌর এলাকার লুৎফর রহমান মতিন মহিলা কলেজ প্রাঙ্গণে ওই দুই কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম। শেষে আবদুল জব্বারকে সভাপতি ও আবদুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে কালিহাতী পৌর বিএনপি এবং শাফি খানকে সভাপতি ও একাব্বর হোসেনকে সাধারণ সম্পাদক করে এলেঙ্গা পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।