কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মাহবুবুর রহমানকে সভাপতি ও আহাদ আলী লস্করকে সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর উপজেলা কমিটির কর্মী সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম শামীমুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সভাপতি আবদুল হক। নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান সাংগঠনিক সম্পাদক বি এম শামীমুল হক।