কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের তিনটি কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মেহেদি হাসানকে। সাধারণ সম্পাদক হয়েছেন নাছির উদ্দিন। রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে মোরশেদুল আমিনকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সদর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি, হাসানুজ্জামান ও আব্দুর রবকে সহসভাপতি, কামরান হাসানকে সাধারণ সম্পাদক, সাজ্জাদুর রহমান ও উৎসব ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সৈয়দ হাসান ও সামছুদ্দিন রাহাতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন তিন কলেজে কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।