প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নারী আসনের সাংসদ সেলিনা বেগম ও সাধারণ সম্পাদক পদে হাসনা হেনা নির্বাচিত হয়েছেন। গত শনিবার ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া, তাহমিনা খাতুন প্রমুখ।