কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নতুন জেলা কমিটি হয়েছে। গত রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরে বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আছেন লেখক হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার। কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী খান ও রামানুজ রায়, সহসাধারণ সম্পাদক সবিতা চক্রবর্তী ও মাসুম হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিনা চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক আ স ম ফজলুল করিম, কোষাধ্যক্ষ আলমগীর আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আমিনুল হক। সভা পরিচালনা করেন সুজনের জেলা সমন্বয়কারী মো. আবদুল হালিম।