কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে সম্মেলন শেষে মারসাদ আক্তারকে সভাপতি ও আসমা জাহানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এ সময় পদ না পাওয়া নেত্রীরা হামলা চালান। সকালে কুড়িগ্রাম টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের সভাপতি সাবেক সাংসদ নাজমা আখতার। পরে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অপু উকিল।