কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা আওয়ামী লীগের জামালপুরের মাদারগঞ্জ শহর শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বাসভবনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী। সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি ওহেদা আক্তার। সম্মেলনে আওয়ামী লীগ নেতা আবু জাফর, জীবন কৃষ্ণ সাহা, অরুণ কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন প্রমুখ বক্তব্য দেন। পরে ওহেদা আক্তারকে সভাপতি ও লায়লা আক্তারকে সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের শহর কমিটি করা হয়।