প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওই দুইটি কমিটি ঘোষণা করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ১৯৯৯ সালে। এরপর ৭ মার্চ কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে তোফাজ্জল হোসেনকে সভাপতি ও ইব্রাহীম খলিল বাবুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। এ ছাড়া গত ১০ মার্চ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে মাহবুব আলম খানকে সভাপতি ও স্বপন সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান কমিটি দুইটি ঘোষণা করেন। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।