কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কদমতলী গ্রামের কান্দুশাহ মাজার-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক সভায় ওই কমিটি গঠিত হয়। এতে হাসু ইসলামকে আহ্বায়ক ও জলি আমিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়। স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন। এ সময় বগুড়া-১(সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।