কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। আইনজীবী রীনা পারভীনকে সভাপতি ও হালিমা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্যবিশিষ্ট ওই কমিটি ১৩ মার্চ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ অনুমোদন দিয়েছে। কমিটিতে নার্গিস হায়দার ও রেখা রহমানকে সহসভাপতি, নাজমা বেগম ও সুলতানা পারভীনকে সাংগঠনিক সম্পাদক এবং উম্মে কুলসুম শিল্পীকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।