কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম বি এইচ বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ কমিটি অনুমোদন করেন। আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে তানবির হায়দার চৌধুরীকে আহ্বায়ক এবং সুমন চৌধুরী ও কৌশিক আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বলেন, সংগঠনকে গতিশীল করতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।