প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় হরিমন্দিরে গত রোববার বিকেলে এক সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। সভায় মুক্তিযোদ্ধা সুভাস মজুমদার আহ্বায়ক এবং মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হককে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে রাজনীতিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম ও হিন্দু পুরোহিতদের সদস্য করা হয়েছে। ওসি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা হবে। এই কমিটি গুপ্তহত্যা বন্ধ এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।