প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক, সাফায়াত হোসেন, লুৎফর রহমান, মনোজেন্দ্র চৌধুরী প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আকিকুর রহমানকে আহ্বায়ক, মোশারফ হাসান, ওয়াসিম মজুমদার ও রুবেল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট ধরমপাশা সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।