কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার শহরের ডাকবাংলোয় এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সুজন কুমার ঘোষকে আহ্বায়ক ও মো. বরকত উল্যাহ পাটওয়ারী, মো. নূর হোসেন সবুজ ও মো. নূর আলম মিয়াজীকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম বলেন, সংগঠনকে গতিশীল করতে বামনী ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।