কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। গত বৃহস্পতিবার নতুন কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। নতুন কমিটির সভাপতি করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-কোষাধ্যক্ষ আলী আকবরকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা এম জাফর ইকবাল তালুকদার। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।