কমিটি ঘোষণা ছাড়াই ছাত্রলীগের সম্মেলন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি ঘোষণা ছাড়াই গতকাল শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলন শেষ হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, ভোটাভুটি নিয়ে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ হন। এরপর কমিটি গঠন না করেই নেতারা দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হওয়ার আগে সম্মেলনস্থল ত্যাগ করেন। তবে কবে, কোথায় এবং কীভাবে কমিটি গঠন করা হবে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
এর আগে সকাল ১০টায় শহরের টাউন হলে সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম।
বিকেলে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ৪০১ জন কাউন্সিলরের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন নিয়ে দ্বিমত হওয়ায় কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ হন এবং সেখান থেকে চলে যান।