কমিটি ঘোষণা ছাড়াই ছাত্রলীগের সম্মেলন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি ঘোষণা ছাড়াই গতকাল শনিবার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলন শেষ হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম জানান, ভোটাভুটি নিয়ে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ হন। এরপর কমিটি গঠন না করেই নেতারা দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হওয়ার আগে সম্মেলনস্থল ত্যাগ করেন। তবে কবে, কোথায় এবং কীভাবে কমিটি গঠন করা হবে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
এর আগে সকাল ১০টায় শহরের টাউন হলে সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মিনহাজুল ইসলাম।