কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নওগাঁ সদর উপজেলা কমিটির সভাপতি পদে ফারুকুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক শ ম আ আল কাফী তুহিন ও এস এম জাহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নওগাঁ পৌর কমিটির সভাপতি
শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল আলম ও সাংগঠনিক সম্পাদক এ টি এম ফিরোজ। এ কমিটিতেও ১০১ জন সদস্য আছেন।