কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। গত সোমবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। এতে আজাহারুল ইসলামকে আহ্বায়ক করে জেলা যুবলীগের কমিটিতে পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মহানগর কমিটির আহ্বায়ক হচ্ছেন শাহীনুর রহমান। সেখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাসেল পাঠান ও রাসেল আবদুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান (সভাপতি) ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত দুই আহ্বায়ক কমিটি ঘোষণার চিঠিতে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। ময়মনসিংহ অফিস