কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে রুবেল আহমদকে সভাপতি ও আবদুল্লাহ আল সাম্মুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বুধবার জেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়। এতে সহসভাপতি তারেক হোসেন, শেখ বুরহান উদ্দিন, মিজানুর রহমান, শায়েক আহমদ, রুহেল মিয়া, ফয়সল আহমদ, শাহরিয়ার মাহমুদ ও গণেশ চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ খান, ফয়সল আহমদ, সৈয়দ মনসুর আলী, হাসান আহমদ ও উমর মাসখাওয়াত ফাইয়াজ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন এহসানুর রহমান, রবিউল হক, হাবিবুর রহমান, নিমাই চন্দ্র দেব ও তুলিপ খান।