কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান ওরফে মুনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। গতকাল শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। রফিকুল ইসলাম বলেন, ঘোষিত কমিটির নেতারা পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।