প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. হেফাজত উল্লাহ সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন এ কমিটির অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে। খোরশেদ আলম চৌধুরী জানান, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল করতে পর্যায়ক্রমে উপজেলার বাকি আট ইউনিয়নে কমিটি গঠন করা হবে।