কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা এই কমিটি ঘোষণা দেন। সুনামগঞ্জ পৌর শহরের শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে কমিটি ঘোষণা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম প্রমুখ। জামালগঞ্জ উপজেলার ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সবুজ কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, আবুল হোসেন ও মনসুর আলম। বাকিরা সদস্য হিসেবে আছেন।