প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূঁইয়া এ কমিটি ঘোষণা করেন। এতে মো. জাকির হোসেনকে সভাপতি, আনোয়ার হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পদক, মো. মাইনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। গত বৃহস্পতিবার সোনারামপুর বাজার মাঠে সোনারামপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।