কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন যুবলীগের ৬১ সদ্যস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার ফরদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীর আলমকে সভাপতি, মো. মানিক মিয়াকে সাধারণ সম্পাদক, মো. সানি, মামুনুর রশিদ, এম এ মুছাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।